চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনাল গোলকিপারের পিঠে টটেনহাম সমর্থকের লাথি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

টটেনহামকে ২-০ গোলে হারানোর পর জয় উদযাপন করছিলেন আর্সেনাল গোলকিপার রামসডেল। যা পছন্দ হয়নি টটেনহাম ফরোয়ার্ড রিচার্লিসনের। জড়িয়ে পড়েন বিবাদে। যার প্রভাব পড়ে গ্যালারিতেও। মাঠ ত্যাগের সময় টটেনহাম সমর্থকের লাথি খান রামসডেল।

টটেনহামের মাঠে ইংলিম প্রিমিয়ার লিগের রাউন্ড-২০ এর ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচ শুরুর ১৪ মিনিটে গোলকিপার লরিসের ভুলে গোল হজম করতে হয় স্বাগতিকদের। ৩৬ মিনিটে নরওয়ে মিডফিল্ডার মার্টিনের গোলে ২-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল।

ম্যাচের ৭১ মিনিটে মাঠে নামেন রিচার্লিসন। আর্সেনালের বিপক্ষে একপ্রকার নিষ্প্রভই ছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। মাঠে দৌড়াদৌড়ি করেই কাটিয়েছেন বাকি সময়। ম্যাচে আর গোল না হলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

ম্যাচ শেষে টটেনহামের দর্শকদের সামনে জয় উদযাপন করেন রামসডেল। আর্সেনাল গোলকিপারকে এভাবে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি সেলেসাও ফরোয়ার্ড। রামসডেলকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন। তখন দুজনের মাঝে কথা-কাটাকাটিও হয়। এরপর মাঠ ত্যাগের সময় রামসডেলের উপর চড়াও হন টটেনহামের এক উগ্র সমর্থক। বিজয়ী গোলকিপারকে লাথি মারেন ওই সমর্থক।

ইএসপিএনকে রিচার্লিসন বলেছেন, ‘আমার কাছে বিষয়টা মোটেও ভালো লাগেনি। আর্সেনালের গোলকিপার যেভাবে উদযাপন করছিল, সেটি অপমানজনক। এটা আমাদের সমর্থকদের ভালো লাগেনি। সে এখানে এসে কেন উদযাপন করবে? আর্সেনালের সমর্থকেরা তো ছিল, তাদের সামনে গিয়েই জয়টা না হয় উদযাপন করত।’

‘শাস্তি যা হয় হবে। আমি ভয় পাই না। খেলায় প্রতিপক্ষকে সম্মান জানানোটাই নিয়ম। কিন্তু রামসডেল সেটি করেনি। সে আমাদের অপমান করেছে। তার অন্যের প্রতি সম্মানবোধের অভাব রয়েছে। আমি তার কাছে গিয়েছিলাম এই বিষয়টিই বলার জন্য।’

Reneta

এ ঘটনায় ম্যাচের পরে এক বিবৃতিতে ক্ষমা চেয়েছে টটেনহাম। ক্লাবটি বলেছে, ‘ম্যাচ শেষে আমাদের এক জন সমর্থক আর্সেনালের গোলরক্ষককে লাথি মেরেছে। এই ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ফুটবলে এই ঘটনা মেনে নেয়া যায় না। দোষী সমর্থকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। পুলিশকে পুরো বিষয়টা জানানো হয়েছে। কোনও মতেই দোষী ছাড়া পাবে না।’

বিষয়টি নিয়ে বিবৃতিতে প্রিমিয়ার লিগ জানিয়েছে, ‘টটেনহাম ও আর্সেনালের ম্যাচে যে ঘটনা ঘটেছে তা হওয়া উচিত ছিল না। ফুটবলে হিংসার কোনও জায়গা নেই। ফুটবলারদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই ধরনের ঘটনা কেউ ঘটালে কড়া ব্যবস্থা নেয়া হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালটটেনহামপ্রিমিয়ার লিগরিচার্লিসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT