যুক্তরাষ্ট্রে আমদানিকৃত চীনা পণ্যের ওপর মোট শুল্ক এখন ১৪৫ শতাংশে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।
আজ বৃহস্পতিবার ১০ এপ্রিল একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এই উচ্চ শুল্ক মার্কিন বাজারে বহুল ব্যবহৃত প্রযুক্তিপণ্যের দাম ও সরবরাহকে প্রভাবিত করতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুধবারের ঘোষণা অনুযায়ী, চীনা পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশে বাড়ানো হলেও প্রশাসনের ব্যাখ্যায় দেখা যায়, এটি পূর্ববর্তী ২০ শতাংশ শুল্কের অতিরিক্ত। ফলে চীনা পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়ায় ১৪৫ শতাংশ।
বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, এই উচ্চ শুল্ক মার্কিন বাজারে বহুল ব্যবহৃত প্রযুক্তিপণ্যের দাম ও সরবরাহকে প্রভাবিত করতে পারে, বিশেষত অ্যাপলের মতো ব্র্যান্ডগুলির জন্য যা চীনে উৎপাদিত পণ্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল।
কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বিক্রিত অ্যাপল পণ্যের প্রায় ৮০ শতাংশই চীনে উৎপাদিত হয়। এই শুল্ক বৃদ্ধি বাণিজ্য উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ব্যাপক প্রভাব ফেলতে পারে।







