চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩২ প্রেক্ষাগৃহে তাণ্ডব, বাকিরা কতো হল পেল?  

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ০৭, জুন ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন সিনেমার পোস্টার, ঈদে মুক্তি পাবে বিভিন্ন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের ঈদে মুক্তি পেল ছয়টি সিনেমা, যার মধ্যে ‘তাণ্ডব’ ছাড়া বেশিরভাগই ঢাকাকেন্দ্রিক। এরমধ্যে দেশব্যাপী একাই রাজত্ব করছে ‘তাণ্ডব’। সিনেমাটি রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেল।

‘তাণ্ডব’-এর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে ঈদের সকাল থেকে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত রায়হান রাফীর সিনেমা ‘তাণ্ডব’।

হলের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে শরীফুল রাজ, মোশাররফ করিম ও ফারিণ অভিনীত ‘ইনসাফ’। ছবি সংশ্লিষ্টরা জানান, ইনসাফ মাল্টিপ্লেক্সসহ দেশের ১৬টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

ক্রাইম থ্রিলার ঘরানার নারী–প্রধান সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’ প্রথম সপ্তাহে ঢাকাতেই সীমাবদ্ধ থাকবে। আজমেরী হক বাঁধন অভিনীত এ ছবিটি ৬টির মতো হলে মুক্তি পেয়েছে।

আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীলচক্র’-ও প্রথম সপ্তাহে কেবল ঢাকার ভেতরেই চলবে। এটি মাল্টিপ্লেক্স ও লায়ন সিনেমাস-সহ প্রায় ৬টি হলে মুক্তি পেয়েছে।

আদর আজাদ ও পূজা চেরির ‘টগর’ সিনেমাটি গান প্রকাশের মাধ্যমে আগ্রহ তৈরি করলেও, মুক্তি পাচ্ছে মাত্র ৭টি হলে। পরিচালনায় আছেন আলোক হাসান।

Reneta

অন্যদিকে, চরকি প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটি একটি পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে এসেছে। জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরীসহ একঝাঁক শিল্পীর অভিনয়ে সিনেমাটি সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও লায়ন সিনেমাসে মাত্র ৭টি হলে মুক্তি পাচ্ছে।

স্টার সিনেপ্লেক্স এরইমধ্যে তাদের শোয়ের তালিকা ঘোষণা করেছে। সেই তালিকা অনুযায়ি দেখা গেছে, ‘এশা মার্ডার’ ছাড়া ঈদের বাকি ৫ সিনেমা ঈদের দিন সকাল থেকেই চলবে। ৭ জুন থেকে ১২ জুন পর্যন্ত দেয়া শোয়ের তালিকায় দৈনিক ৬৬টি শো চালানোর কথা। এরমধ্যে ৬১টি শো ঈদের বাংলা সিনেমা এবং বাকি ৫টি শো হলিউডের দুটি সিনেমা রয়েছে।

বাংলা সিনেমার মধ্যে এখানেও ‘তাণ্ডব’-এর দৈনিক শো রাখা হয়েছে ২৮টি। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, দর্শকের আগ্রহ অনুযায়ী পরবর্তীতে কোন ছবির শো বাড়বে বা কমবে, তা ঠিক করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদ ২০২৫ঈদের সিনেমাউউৎসবএশাটগরতাণ্ডবফারিণলিড বিনোদনশাকিবসাবিলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬

এখনই থামছে না উয়েফা, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT