চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক সিনেমায় আমাকে নতুনভাবে চিনবে: তোরসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

নতুন বছরের শুরুতেই সিনেমায় অভিনয়ের সুখবর জানালেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী রাফা নানজীবা তোরসা। একের পর এক সিনেমায় যুক্ত হয়ে ব্যস্ত সময় পার করছেন এই মডেল-অভিনেত্রী।

বর্তমানে তিনি শুটিং করছেন গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য সিনেমা ‘মাটি’-এর। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত আলভী মামুন। সিনেমাটি পরিচালনা করছেন তারিফ সৈয়দ, যিনি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন। তোরসা জানান, এরই মধ্যে সিনেমাটির বেশির ভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে। ‘মাটি’ আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম ও আশিক সরকার।

এ ছাড়া সম্প্রতি তিনি শেষ করেছেন সমাজে নারীর প্রতি বৈষম্য নিয়ে নির্মিত বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’, যার পরিচালক আলী জুলফিকার জাহেদী। একই পরিচালকের আরেকটি সিনেমা ‘নির্জন স্বাক্ষর’-এও অভিনয় করেছেন তোরসা, যেখানে তার বিপরীতে রয়েছেন খায়রুল বাসার। সিনেমা দুটি নির্মাণ শেষ হয়ে এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

এর পাশাপাশি আরও একটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন তোরসা। তবে আপাতত পরিচালকের পক্ষ থেকে বিস্তারিত জানানো নিষেধ থাকায় সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক কিছু বলতে চাননি তিনি। জানান, ঘোষণা আসবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

চারটি সিনেমা প্রসঙ্গে তোরসা বলেন,“ভিন্ন ভিন্ন গল্পে কাজ করেছি। দর্শক সিনেমাগুলোতে আমাকে নতুনভাবে চিনবে। নিজেকে আলাদাভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। বাকিটা মুক্তির পর দর্শকই বিচার করবেন।”

২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন রাফা নানজীবা তোরসা। তার অভিনীত প্রথম টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’। এরপর থেকে নিয়মিত বেছে বেছে কাজ করে যাচ্ছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তোরসানায়িকামিস ওয়ার্ল্ড বাংলাদেশলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেরিতে ওঠার সময় নদীতে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা

মার্চ ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্র বলছে ‘আলোচনা চলছে’, ইরান বলছে ‘না’: সত্য বলছে কে?

মার্চ ২৫, ২০২৬

শুটিং সেটে আহত রাম চরণ এখন কেমন আছেন?

মার্চ ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

টাঙ্গাইলে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে মানিক মিয়াতে গাইবে ওয়ারফেজ

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT