চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন্ডিংয়ে শীর্ষে, দর্শক প্রশংসাতেও ভাসছে যে নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২৮, জুন ২০২৫
বিনোদন
A A
একটি নাটকের দৃশ্য যেখানে একজন নারী ও শিশু মূল কেন্দ্রে, অন্যরা পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউটিউব ট্রেন্ডিংয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছে তিন দিন আগে মুক্তি পাওয়া নাটক ‘মাটির মেয়ে’। নির্মাতা আর্থিক সজীবের নির্মাণে এবং সংবেদনশীল গল্পে নাটকটি ইতোমধ্যেই দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে!

২৫ জুন প্রিয়ন্তী এইচডি নামের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তির পর তিন দিনে দেখা হয়েছে প্রায় সাগে ৩৭ লাখ বার! যেখানে মন্তব্য করেছেন ৪ হাজারের বেশী মানুষ। প্রায় সব মন্তব্যই ইতিবাচক।

জোবাইদা আক্তার নামের এক দর্শক লিখেছেন, “এককথায় নাটকটা অসাধারণ, আমার চোখে পানি চলে আসছে।” মো. সোহান লিখেছেন, “সব ছেলে এক না রে বোন। শেষে তো কান্না করে দিছি, এমন মানুষ যদি সব ঠকে যাওয়া নারীর জীবনে আসতো।” খাদিজা লিখেছেন, “বুকের ভেতর চাপা কষ্ট, চোখ দিয়ে পানি পড়ছে। কিছু বলার যেন ভাষা নেই।”

মজহার ইসলাম লিখেছেন, হৃদয় ছুঁয়ে যাওয়া নাটক। অন্য আরেকজন লিখেছেন,“মা সেতো মা ই, তামিম আপনি আসলেই বাবা- আসলে জম্ম দিলেই বাবা হওয়া যায় না। নাটকটা আমাকে কাঁদিয়ে ছেড়েছে।” সাফওয়ান লিখেছেন, “নাটকটা এতই সুন্দর চোখের পানি আর ধরে রাখা গেল না। সাথী আপু ও তামিম ভাইয়ার নাটক আরো চাই।”

হাসিনা আক্তার নামের আরেক দর্শক নাটকটি দেখে লিখেছেন, “কোনোদিন নাটক দেখে চোখে পানি আসে নাই। প্রথমবার চোখ দিয়ে পানি চলে আসছে। আামার এমন দুটি মেয়ে আছে, কারো জীবনে এমন কষ্ট দিওনা আল্লাহ।” অন্য আরেক দর্শক লিখেছেন, “আমি একজন মা। আমি সত্যিই নাটকটা দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি এক মুহূর্তের জন্য কান্না থামাতে পারিনি। সত্যিই নাটকটার কোন তুলনা নাই, অসাধারণ হয়েছে।”

এমন আরো হাজার হাজার মন্তব্য চোখে পড়বে নাটকটির ইউটিউব লিংকে! নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন শায়লা সাথী। এছাড়া আরও অভিনয় করেছেন তামিম খন্দকার, ইন্তেখাব দিনার, সাবেরী আলম এবং শিশু শিল্পী ফ্রেয়াসহ অনেকে।

Reneta

নাটকটি নিয়ে শায়লা সাথী বলেন “এই চরিত্রটি আমার কাছে শুধু অভিনয়ের সুযোগ ছিল না—এটা ছিল এক ধরনের আত্মানুসন্ধান। ১০৩ডিগ্রী জ্বর ও বাবার অসুস্থতা মাথায় নিয়ে আমি ‘মাটির মেয়ে’ শুটিং করেছি ! আমি চেষ্টা করেছি বিপদে পড়া মেয়ের বাস্তবতা ফিল করতে, চোখের ভাষায়, হাঁটাচলায় সেই অনুভূতিগুলো ফুটিয়ে তুলতে। দর্শক যদি একটু থেমে চরিত্রটার কষ্টটুকু উপলব্ধি করেন—তাহলেই আমার পরিশ্রম সার্থক।”

একটি সরল মেয়ের জীবনচক্র, বাস্তব সমাজের দৃষ্টিভঙ্গি আর মা ও মেয়ের যন্ত্রণা—সব মিলে দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে বলে মনে করেন নির্মাতা। অফট্রাকের গল্প হলেও স্ক্রিনপ্লেতে গতি এনে আধুনিক মেকিংয়ের ছোঁয়া আনা হয়েছে যেন মানুষ ভাবনার খাদে সহজে ডুব দেয়। এমনটাই জানালেন আর্থিক সজীব।

নির্মাতা বলেন, “এই নাটকটিতে আমি একজন সহজ সরল মাটির মেয়ের জীবনের কষ্ট গুলো তুলে ধরেছি, নাটকটিতে একাধিক মন্তাজের ব্যবহার করা হয়েছে, এটি একটি অফ-ট্রাকের সিনেমাটিক গল্প। এই গল্পে শায়লা সাথী দারুণ অভিনয় করেছেন, ‘মাটির মেয়ে’ মা ও মেয়ের ইমোশনাল বন্ডিং মানুষকে কাঁদাবে!”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবইন্তিখাব দিনারট্রেন্ডিংনাটকমাটির মেয়েলিড বিনোদনশায়লা সাথীসাবেরী আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT