ক্রিকেট

টপলের জায়গায় ‘অনভিজ্ঞ’ কার্সকে বিশ্বকাপে আনল ইংল্যান্ড

ইংল্যান্ডের ক্রিকেটার জো রুটের উল্লাস ও উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট ম্যাচে জয়ের উদযাপন করছেন, দর্শকদের মাঝে উচ্ছ্বাস ছড়াচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আঙুলের গুরুতর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রিচি টপলে। ইংলিশ বাঁহাতি পেসারের জায়গায় দলে যোগ দিচ্ছেন ব্রাইডন কার্স। ২৮ বর্ষী কার্সকে বিকল্প খেলোয়াড় নেয়ার অনুমোদন দিয়েছে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি।

ডানহাতি পেস-অলরাউন্ডার কার্স মাত্র ১২টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে আসছেন। গত জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন। পরে নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ভালো পারফরম্যান্স ছিল।

কদিন আগে রিজার্ভ খেলোয়াড় হিসেবে পেসার জফরা আর্চারকে ভারতে ডেকে নিয়েছে ইংল্যান্ড। তাকে মূল স্কোয়াডে স্থান না দিয়ে কার্সকে বেছে নিলো ইসিবি।

সাউথ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন টপলে। নবম ওভারের শেষ বলটি না করে মাঠ ছাড়তে বাধ্য হন। প্রতিপক্ষের ৩ উইকেট নিলেও দিয়েছিলেন ৮৮ রান।

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে নামবে ইংল্যান্ড। সেমির দৌড়ে টিকে থাকতে তাদের জয়টা বেশ জরুরি।

বিষয়:ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কার্স টপলে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…