চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ ৪ জনকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মিয়ানমার বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিমান ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে হেলিকপ্টার অবতরণের সময় একজন ব্রিগেডিয়ার-জেনারেলসহ নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) ব্রিগেডিয়ার জেনারেল আয়ে মিন নাউং, তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা এবং দুই পাইলট যখন তাদের হেলিকপ্টারটি থাই সীমান্তের মায়াওয়াদ্দির কাছে পূর্ব থিঙ্গানিনাং শহরে অবতরণ করাচ্ছিল তখন তাদের গুলি করে হত্যা করা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল আয়ে মিন নাউং গুলি করার কিছু সময় পর মারা যান। হেলিকপ্টারে আরও দুইজন সার্ভিসম্যান ছিলেন যারা এই ঘটনায় বেঁচে গেছেন।

তবে হত্যার জন্য ঠিক কতজন স্নাইপার হেলিকপ্টারে গুলি করেছে তা জানায়নি। সাম্প্রতিক মিয়ানমারে জান্তা সরকার এবং সহযোগী পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপগুলোর সাথে মায়াওয়াদ্দির আশেপাশে নিয়মিত সংঘর্ষ চলছে।

ব্রিগেডিয়ার জেনারেল আয়ে মিন নাউং মিয়ানমারের জান্তা সরকারের উচ্চ পদস্থ অফিসার ছিলেন। তাকে হত্যার কারণ বলা হচ্ছে, দেশের বিভিন্ন অংশ জুড়ে তার নেতৃত্বে জান্তা বাহিনী হামলা চালিয়ে যাচ্ছিল। সেই হামলা শেষ করতে তাকে হত্যা করা হয়েছে।

২০২১ সালে মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে জান্তা বাহিনী। এর পর থেকে ভিন্নমতের ওপর তারা শুরু করে ব্যাপক দমন-পীড়ন। এসবের জেরে জান্তার বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। এসব গোষ্ঠীর তৎপরতায় বর্তমানে ব্যাপক চাপের মুখে রয়েছে জান্তা সরকার।

ট্যাগ: গুলি করে হত্যামিয়ানমারশীর্ষ কর্মকর্তাসেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রী ও সন্তানকে গলাকেটে হত্যা

পরবর্তী

টানা তিন জয়ে অলিম্পিকের আরও কাছে ব্রাজিল

পরবর্তী
ব্রাজিল ফুটবল দল গোল উদযাপন করছে, খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিন জয়ে অলিম্পিকের আরও কাছে ব্রাজিল

সীমান্তে সেনা সদস্যরা নজরদারি করছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে তীব্র লড়াই চলছে, আতংকে সীমান্তের বাংলাদেশিরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT