আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি বিমান হামলার ফলে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে, ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষ ও ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ কমান্ডার বিল্লাল আল-কেদরা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। রোববার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ) রোববার সকালে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ব্যাটালিয়নের তথাকথিত কমান্ডার বিল্লাল আল-কেদরাকে গোয়েন্দা বাহিনীর প্রচেষ্টায় বিমান হামলায় হত্যা করা হয়েছে।

আল-কেদরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কিবুতস এবং নির ওজে ভয়াবহ হামলা চালান।

আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় রাতভর বিমান হামলায় আরও বেশ কয়েকজন হামাস এবং ইসলামিক জিহাদের যোদ্ধা নিহত হয়েছে। রাতভর গাজায় ১০০টির বেশি স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েলী বাহিনী। এসব স্থাপনার মধ্যে হামাস কমান্ড সেন্টার, সামরিক কম্পাউন্ড, নজরদারি পোস্ট, রকেট লঞ্চার ও ইসলামিক জিহাদের কমান্ড পোস্ট ছিল বলে দাবি করছে ইসরায়েল।

বিষয়:ইসরায়েল-হামাস ইসরায়েলের বিমান হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…