চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
লেবাননে বিমান হামলার পর ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার এই হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘসহ বিশ্বের অধিকাংশ পশ্চিমা দেশের চোখ ইসরায়েলের দিকে। কারণ মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভা হিজবুল্লার সঙ্গে সংঘর্ষ-বিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করবে। বিশ্বনেতাদের আশা, সংঘর্ষবিরতির প্রস্তাবে রাজি হবে ইসরায়েল। তবে আলোচনার আগে লেবাননে ইসরায়েলের আক্রমণ অব্যাহত। সোমবার লেবাননের একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যার জেরে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

Banglabid

লেবাননের জাতীয় সংবাদসংস্থা এনএনএ সোমবার বিকেলে দাবি করেছে, দেশের তিনটি অঞ্চল- হারেট, রেইক এবং শিয়াতে হামলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননে। চারজনের মৃত্যু হয়েছে পূর্ব দিকের অঞ্চলে।

ইসরায়েলের সেনা দাবি করছে, তারা অন্তত ২৫টি হিজবুল্লার ঘাঁটি ধ্বংস করতে পেরেছে এদিন।

Reneta

এছাড়া থেমে নেই হিজবুল্লাও। সোমবার দিনভর একের পর এক রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের সীমান্ত এলাকায়। উল্লেখ্য, রোববার তারা ইসরায়েলের রাজধানীসহ একাধিক অঞ্চলে ২৫০টি রকেট ছুঁড়েছিল।

সংঘর্ষ-বিরতির আলোচনা
জাতিসংঘের পাশাপাশি ফ্রান্স, অ্যামেরিকা, জার্মানি, ইতালির মতো একাধিক দেশ আশা করছে মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভা হিজুল্লার সঙ্গে সংঘর্ষ-বিরতির প্রস্তাবে সম্মত হবে।

সোমবার অ্যামেরিকার জাতিও নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সংবাদমাধ্যমকে জানান, আমাদের ধারণা, সংঘর্ষ-বিরতির প্রস্তাবটি এবার সম্পন্ন করা সম্ভব হবে। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এবার ইসরায়েল সহমত হবে বলেই মনে করা হচ্ছে। তবে বিষয়টি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, আগের আলোচনাগুলো থেকে এবারের আলোচনা অনেক বেশি ফলপ্রসূ হয়েছে। তা-ই আমি আশাবাদী।

তিনি জানান, গাল্ফ এবং আরব দুনিয়ার দেশগুলোর সঙ্গে লাগাতার আলোচনা চলছে। কীভাবে সমস্যার সমাধান করা সম্ভব, তা নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, হিজবুল্লা এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ-বিরতির আলোচনা অত্যন্ত সদর্থক জায়গায় পৌঁছেছে। দুই তরফেরই উচিত এবার সংঘর্ষ-বিরতির প্রস্তাব গ্রহণ করা।

এর আগেও ইসরায়েলের মন্ত্রিসভা সংঘর্ষ-বিরতি নিয়ে আলোচনায় বসেছে। কিন্তু এখনো পর্যন্ত সমাধানসূত্র অধরাই থেকেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েল যুদ্ধইসরায়েলের বিমান হামলাগাজা যুদ্ধলেবাননলেবাননে ইসরায়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT