বিনোদন

বিনা কর্তনে সেন্সর পেল ‘তুফান’

তুফান সিনেমার মূল চরিত্রের তিন অভিনেতা-অভিনেত্রী, আধুনিক পোশাক ও স্টাইল।. Channel i News - চ্যানেল আই নিউজ

তুফান সিনেমার মূল চরিত্রের তিন অভিনেতা-অভিনেত্রী, আধুনিক পোশাক ও স্টাইল।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘তুফান’ আনকাট সেন্সর পেয়েছে। মঙ্গলবার রাতে এ ছবির মৌখিক ‘নো অবজেকশন’ জানানো হয়। 

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন কিংবদন্তী চিত্রপরিচালক ও সেন্সর বোর্ড সদস্য কাজী হায়াত। তিনি বলেন, তুফানকে সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির পারমিশন দেয়া হয়েছে।

তিনদিন আগে আগে সেন্সর বোর্ডে জমা দেয়া হয় তুফান। জানা যায়, বুধবার অফিস টাইমে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পৌঁছে দেয়া হবে তুফান ছবির পরিচালক প্রযোজকদের কাছে।

রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’ অ্যাকশন ধাঁচের ছবি। এর প্রকাশিত টিজার ও ‘লাগে উরাধুরা’ শিরোনামে গানটি দুই বাংলাজুড়ে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে।

ছবিতে আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব।

বিষয়:কাজী হায়াত তুফান শাকিব খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…