চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লামিন ইয়ামালকে সতর্ক করলেন টনি ক্রুস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
দুই ফুটবল খেলোয়াড়, একে লাল-নীল জার্সি, অন্যটি সাদা জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার উদীয়মান তারকা লামিল ইয়ামালের ক্যারিয়ার নিয়ে সতর্কবার্তা দিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি টনি ক্রুস। স্প্যানিশ এই বিস্ময়বালকের অল্প বয়সে অনেক বেশি সফলতা অর্জনে তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত জার্মান তারকা। ফুটবল মাঠে দুজন মুখোমুখি হয়েছিলেন ইউরো ২০২৪ ও ক্লাব ফুটবলে। স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ক্রুসের দলকে হেরে বিদায় নিতে হয়েছিল।

জার্মানির সাবেক মিডফিল্ডার তার বুট জোড়া তুলে রেখেছেন অনেক দিন। তারপরও খোঁজ রাখছেন স্প্যানিশ ফুটবলে। লা গ্যাজতেতে দেয়া সাক্ষাৎকারে জার্মান আইকন বলেন, ‘আমি ঠিক ১৭ বছর বয়সে বায়ার্ন মিউনিখ মুল দলে খেলি। আমি ইয়ামালের মত ছিলাম না। তার খেলা অসাধারণ । এই বয়সে এমন কাউকে ভালো খেলতে দেখিনি। ইয়ামালের খেলার ধারাবাহিকতা নিয়ে বলছি, কারণ তার ন্যাচারাল ট্যালেন্ট আছে।’

‘আমাকে ভাবায় এ বিস্ময়বালক ফুটবল মাঠে অনেক প্রতিভা দেখিয়েছে। ১৭ বছর বয়সে এমনটা স্বাভাবিক হওয়ার কথা না। ইয়ামাল দুই মৌসুম দারুণ খেলেছে, এমনকি শেষ মৌসুমটা আরও অসাধারণ কাটিয়েছেন। আমি ফুটবলে এমন দেখিনি। ’

‘আমি সবসময়ই বলি ফুটবল ক্যারিয়ার কোনো দৌড় প্রতিযোগিতা না, কিন্তু এটা ম্যারাথন। আমরা পরবর্তী ৫-১০ মৌসুম দেখবো, যদি সে এভাবে বেড়ে উঠতে পারে এবং ফুটবল মাঠের বাইরের সব কিছু সামলাতে পারে।’ ইয়ামালকে নিয়ে বলছিলেন ক্রুস।

ইয়ামালের সফলতা নিয়ে সম্প্রতি ক্লাব ছাড়া এ তারকা আরও বলেন, ‘সফলতা শুধু ফুটবল মাঠের ওপর নির্ভর করে না। এটি নির্ভর করে বাইরে কি ঘটছে তার উপরেও। সফলতার জন্য জীবনের বিভিন্ন স্তরের কঠিন সময় তাকে পাড়ি দিতেও হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টনি ক্রসবার্সেলোনালামিল ইয়ামাললিড স্পোর্টসস্প্যানিশ ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT