চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পায়ারের দিকে দৌড়ে গিয়ে চার ম্যাচ নিষিদ্ধ কারেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচের আগে আম্পায়ারের দিকে দৌড়ে গিয়ে ভয় দেখানোর অপরাধে বিগ ব্যাশ লিগে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন টম কারেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্টের তৃতীয় ধাপের অপরাধ করেছেন এই ইংলিশ পেসার। তবে কারেনের দল সিডনি সিক্সার্স নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে।

১১ ডিসেম্বর লঞ্চেস্টনে হোবার্ট হারিকেনস ও সিডনি সিক্সার্সের ম্যাচের আগে এই ঘটনা ঘটে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ম্যাচের আগে রানআপের অনুশীলন করেছিলেন কারেন। দৌড়ের সময় পিচের একাংশে এসে পড়েন তিনি। চতুর্থ আম্পায়ার তখন পিচে ছিলেন। কারেন পুনরায় পিচে আসতে না করেন তিনি। এরপর কারেন পিচের অন্যপ্রান্তে গিয়ে আরকেটি রানআপের দৌড় শুরু করেন। আম্পায়ার স্টাম্পের পাশে অবস্থান নিয়ে তাকে পিচের দিকে আসতে বাধা দেন এবং পিচ থেকে সরে যেতে বলেন। কারেন এরপর আম্পায়ারকে পিচ থেকে সরে যাওয়ার ইঙ্গিত করেন।

বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া লিখেছে, কারেন এরপর আরেকটি অনুশীলন রানআপ নিতে চেষ্টা করেন এবং বোলিং ক্রিজে দাঁড়িয়ে থাকা আম্পায়ারের দিকে সোজা গতিতে দৌড়ানো শুরু করেন। এরপর আম্পায়ার সংঘর্ষের ঝুঁকি এড়াতে নিজের ডান দিকে সরে যান।

এরপর কারেনের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ২.১৭ ধারা ভাঙার অভিযোগ আনা হয়। অবশ্য এ অভীযোগ স্বীকার না করে শুনানিতে অংশ নেন কারেন। তবে দোষী সাব্যস্ত হন তিনি। শাস্তি হিসেবে চারটি ‘সাসপেনশন পয়েন্ট’ দেয়া হয় কারেনকে। ফলে সিডনির পরবর্তী চার ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টার্স, সিডনি থান্ডার ও ব্রিসবেন হিটের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। হোবার্টের বিপক্ষে ওই ম্যাচে ১৯ রানে ৩ উইকেট নেন কারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টম কারেনবিগ ব্যাশ লিগবিবিএললিড স্পোর্টসসিডনিহোবার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT