চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চমক দিতে পারে ‘টগর’, টিজারে সেই আভাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ৩০, মে ২০২৫
বিনোদন
A A

ঈদে মুক্তি পেতে যাওয়া ১০ ছবির মধ্যে চমক দেখাতে পারে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘টগর’। শুক্রবার বিকেলে ছবিটির প্রকাশিত এক মিনিটের টিজারে তেমন ইঙ্গিত পাওয়া গেল।

আলোক হাসান পরিচালিত ও এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ‘টগর’-এ দেখা যায় অ্যাকশন ও রোমান্স। টিজারেই আরও ধরা দিয়েছে প্রেম, সংগ্রাম, সম্পর্কের জটিলতা, জীবনের টানাপোড়েন, রাজনীতি এবং প্রতিশোধের রূপরেখা।

শুরুতেই সংলাপ—“জয়িতা কোনো রক্ষিতা নয়, জয়িতা আমার বউ”—দর্শকদের আবেগে ঝাঁকুনি দিয়েছে। এতে বোঝা যায়, টগর কোনো একক চরিত্রের গল্প নয়, বরং বহুস্তর বিশিষ্ট কাহিনি।

পূজা চেরী অভিনীত জয়িতা চরিত্রটি যেমন চোখে লেগে থাকে, তেমনি সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম ও রোজি সিদ্দিকীর সংক্ষিপ্ত ঝলকেও বোঝা যায়, তাদের উপস্থিতি গল্পে গুরুত্বপূর্ণ।

টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংলাপের ফলি নিখুঁত, যা আবহ তৈরিতে বড় ভূমিকা রেখেছে। এটি নিছক একটি অ্যাকশন বাণিজ্যিক ছবি নয়, বরং গল্পনির্ভর একটি কনটেন্ট-ড্রিভেন সিনেমার ইঙ্গিত দিয়েছে টিজারটি।

সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক, যা ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সারাদেশে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাদ আবুল কালামআদর আজাদঈদের সিনেমাটগরটিজারপূজা চেরীলিড বিনোদনসুমন আনোয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT