চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ নিয়ে সেমিনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ০৫, জুন ২০২৬
বিনোদন
A A

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে “ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)-এর উদ্যোগে বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টায় রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা শপিং মলে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে “উদ্বোধনী বক্তব্য দেন” টেজাবের সভাপতি নাজমুল আলম রানা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জয়।

সেমিনারে অংশগ্রহণ করেন ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্রগুলোর নির্মাতারা। আলোচনায় উপস্থিত ছিলেন ‘রইদ’-এর পরিচালক মেজবাউর রহমান সুমন, ‘রকস্টার’-এর পরিচালক আজমান রুশো, ‘বনলতা সেন’-এর পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল, ‘মাসুদ রানা’-এর পরিচালক সৈকত নাসির, ‘পিনিক’-এর পরিচালক জাহিদ জুয়েল এবং ‘মালিক’-এর পরিচালক সাইফ চন্দন।

আলোচনায় বক্তারা ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর দর্শক উপস্থিতি, ব্যবসায়িক সাফল্য, প্রেক্ষাগৃহ পরিস্থিতি, বিপণন কৌশল, পরিবেশনা ব্যবস্থা এবং চলচ্চিত্র শিল্পের সামগ্রিক অগ্রগতি নিয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশীয় চলচ্চিত্রের প্রতি দর্শকের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, যা শিল্পের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে।

সেমিনারে চলচ্চিত্র বিপণনের আধুনিক কৌশল, প্রযুক্তিনির্ভর নির্মাণ ব্যবস্থা, ই-টিকিটিং, সেন্ট্রাল সার্ভারভিত্তিক প্রদর্শন ব্যবস্থা, পাইরেসি প্রতিরোধ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চলচ্চিত্রের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Reneta

বক্তারা পর্যাপ্ত প্রেক্ষাগৃহের অভাব, প্রদর্শন ব্যবস্থার সীমাবদ্ধতা, অসম প্রতিযোগিতা এবং মানসম্মত কনটেন্ট নির্মাণে প্রযুক্তিগত ও আর্থিক চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পের টেকসই উন্নয়ন, নতুন বিনিয়োগ আকর্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সরকারের নীতিগত ও অবকাঠামোগত সহযোগিতা কামনা করেন।

সেমিনার শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের আলোচনা চলচ্চিত্র শিল্পের বিভিন্ন পক্ষের মধ্যে কার্যকর সংলাপ সৃষ্টি করবে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টেজাব মনে করে, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও বিকাশে এ ধরনের উদ্যোগ শিল্পসংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে সহায়ক হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ দিনঈদের সিনেমাবনলতা সেনমাসুদ রানারইদরকস্টারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

মেসির গোল-জয় ছাপিয়ে বিশ্বকাপের একদিন আগে আর্জেন্টিনার স্বস্তি যেখানে

জুন ১০, ২০২৬
মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

জুন ১০, ২০২৬

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, আহত বিএনপি নেতা

জুন ১০, ২০২৬

ভারতীয় আমে ক্ষতিকর কীটনাশক, জাপানের পর নেপালেও বন্ধ আমদানি

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT