আজ রাজধানীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস

একজন শ্রমিক গ্যাস লাইন মেরামত করতে আগুন দিচ্ছেন, আশেপাশে গ্যাসের পাইপ ও সরঞ্জাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আজ শুক্রবার (২ আগস্ট) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির, সবুজবাগ সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






