চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের ফুলেরা

শামীমা খানম শামীমা খানম
৩:২২ অপরাহ্ণ ২৫, মে ২০২৬
মতামত
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাহেলিয়া যুগে আরবে কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়ার রেওয়াজ ছিলো। একজন পিতা তার কন্যাকে জীবন্ত কবর দিত। দাস প্রথারও রেওয়াজ ছিলো। সুদ, শরাব, জুয়া, খুন-খারাবি নাহয় আলোচনার বিষয় বস্তু হিসেবে বাদই দিলাম। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া আর দাস-দাসী কেনা বেচার মত জঘন্য, ঘৃণ্য কাজগুলো তারা নির্বিচারে করে বেড়াত।

বিচারের দাবি নিয়ে পথে নামার কিংবা প্রতিবাদের ঝড় উঠত না। যেন এমনটাই ছিল তাদের প্রথা। কিন্ত আমাদের এই স্বাধীন দেশে প্রতিটা অন্যায়ের প্রতিবাদ হয়। দেশের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে অপরাধীর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আমাদের এই পবিত্র মাতৃভূমিতে, যে মাতৃভূমি কোনো ছিনিয়ে আনা সাম্রাজ্য নয়, অনেক রক্ত আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জন করা আমাদের এই পবিত্র ভূমি অথচ এখানে নির্বিঘ্নে অপরাধীরা বিচরণ করছে।

মায়ের গর্ভে কোনো শিশু অপরাধী হয়ে জন্ম নেয় না। বৃটেনে আইনের চেয়ে প্রথার গুরুত্ব বেশি। অর্থাৎ আইনের শাসন থাকলেও কার্যকারিতার প্রয়োজন তেমন নেই। অতদূর না যেয়ে আমরা একই মহাদেশে বসবাসরত জাপানের কথা ভাবতে পারি। সেখানে চতুর্থ শেণির আগে কোনো পরীক্ষা নেই। বিদ্যালয়ের নিয়ম-কানুন, শৃঙ্খলা এবং কাজের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাবোধ শিক্ষা দেওয়া শুরু করে ছোটো শিশুদের। সেখান থেকেই শিশুরা কর্মঠ, সৎ আর কর্তব্যপরায়ণ হয়ে উঠে।

একটা বিষয় আমরা ভালোভাবে রপ্ত করেতে শিখেছি তা হলো অপরাধীর মা-বাবাকে এবং সরকারকে দোষারোপ করা। হ্যাঁ উভয়েরই পৃথক পৃথক দায়িত্ব আছে। তবে পরিবারের পরেই শিশুর নিরাপদ স্থান বিদ্যালয়। শিশুকে বিদ্যালয়ে পাঠানো হয় শিক্ষা অর্জনের জন্য। শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আমাদের জাতীয় মেরুদণ্ডই তো সোজা না। জাতি আজ পঙ্গুত্ব বরণ করে আছে। এই পঙ্গুত্ব থেকে বের হয়ে আসতে হলে সবকিছুর আগে শিক্ষক তৈরি করতে হবে। বসার ঘরে বা বারান্দায় বসে ঐটুকু স্থানকে কোচিং সেন্টার নাম দিয়ে গাইড বই মুখস্থ করানোর বাণিজ্য বন্ধ হওয়া খুব জরুরি। ছোট ছোট কিন্ডারগার্টেন এবং মালিকানা স্কুলের শিক্ষার নামে বাণিজ্য বন্ধ হওয়া একান্ত প্রয়োজন। এইসব স্কুলের মধ্যে খুব অল্প সংখ্যক যেখানে সঠিক পাঠদান হয়। সরকার যদি শিক্ষার নামে কুশিক্ষার কারখানা গুলো বন্ধ করে দেয় তবে পরবর্তীতে দেশের অপরাধ অনেকাংশে কমে যেতে পারে। তখন আর রামিসা, আছিয়া বা অগণিত ফুলের মত ফুটফুটে শিশুরা নৃশংসভাবে হত্যার শিকার হবে না। শরীর খাটের নিচে আর মাথা বালতিতে থাকবে না।

বিভিন্ন শ্রণি-পেশার মানুষ রামিসা হত্যার বিচারের দাবি নিয়ে মাঠে নেমেছেন। ২১ জন বিশিষ্ট নাগরিক দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারের দাবি জানিয়েছেন। তাঁদের মধ্যে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, রামেন্দু মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথসহ ২১ জন বিবৃতিতে স্বাক্ষর করেছেন। ১৯ মে বেলা ১১ টায় পল্লবীর একটি ভবন থেকে রামিসার খন্ডিত দেহ উদ্ধার করা হয়। আমি দেশের নাগরিক হিসেবে, একজন শিক্ষক হিসেবে ও একজন নারী হিসেবে সরকারের নিকট দাবি জানাই এই নৃশংস ঘটনার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হউক। “মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি…”।

ট্যাগ: অপরাধীআছিয়াকন্যা শিশুখুনদাস প্রথাধর্ষণরামিসাশিক্ষা ব্যবস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদযাত্রা না মৃত্যুযাত্রা?

পরবর্তী

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা

পরবর্তী

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা

ঈদযাত্রায় সময়মতো ছাড়ছে ট্রেন, বাসেও নেই বাড়তি চাপ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT