রাজনীতি

পঙ্কজ ভট্টাচার্যের প্রথম মৃত্যু বার্ষিকী আজ

পঙ্কজ ভট্টাচার্যের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত সাহিত্যিক পঙ্কজ ভট্টাচার্য্যের ছবি, যিনি আজ প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ষাটের দশকের সামরিক স্বৈরশাসন বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পঙ্কজ ভট্টাচার্যের প্রথম মৃত্যু বার্ষিকী আজ।

বুধবার (২৪ এপ্রিল) দিনটি পালন উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কার্যালয় চত্বরে সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সম্মিলিত সামাজিক আন্দোলন কার্যালয় চত্বর শাহবাগে প্রয়াত এই নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

গেল বছর ২৪ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি মারা যায়। এর আগে নিউমোরিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে বেশ কিছু ধরে ভর্তি ছিলেন তিনি।

শেষবারের মতো হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি।

১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে পঙ্কজ ভট্টাচার্যের জন্ম। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পরে কার্যকরী সভাপতি নির্বাচিত হন তিনি। ১৯৬৬ সালে তিনি ‘স্বাধীন বাংলা ষড়যন্ত্র’ মামলায় অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন।

মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। স্বাধীনতার পর দীর্ঘদিন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

১৯৯৩ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফেরাম গঠনের সময় তিনি দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

পরে সম্মিলিত ‘সামাজিক আন্দোলন’ নামে দেশের প্রগতিশীল-গণতান্ত্রিক মানুষের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। ২০১৩ সালে তিনি ঐক্য ন্যাপ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

বিষয়:আজ পঙ্কজ ভট্টাচার্য প্রথম মৃত্যু বার্ষিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…