চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, লাইফস্টাইল
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভালোবাসা মানুষের আবেগের অন্যতম সুন্দর প্রকাশ। অনেক সময় এই অনুভূতি মুখে বলার চেয়ে হৃদয়ে ধারণ করাই বেশি হয়ে ওঠে। শৈশব থেকেই রোমিও–জুলিয়েট কিংবা লায়লা–মজনুর মতো চিরন্তন প্রেমকাহিনি আমাদের শিখিয়েছে ভালোবাসা মানে দু’জন মানুষের গভীর অনুভূতির বন্ধন।

১৪ ফেব্রুয়ারির ভালোবাসা দিবসকে ঘিরে শুরু হওয়া ভ্যালেন্টাইনস সপ্তাহে ভালোবাসা প্রকাশের সুযোগ আসে নানা দিনে। এরই ধারাবাহিকতায় আজ রোববার (৮ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে ‘প্রোপজ ডে’। মনের মানুষকে নিজের অনুভূতির কথা জানাতে এই দিনটিকেই ধরা হয় সবচেয়ে অর্থবহ সময়।

ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে। যারা সেদিন প্রিয়জনকে গোলাপ দেওয়ার সুযোগ পাননি, তাদের জন্য আজকের দিনটি হতে পারে ভালোবাসা জানানোর নতুন সুযোগ। তবে ভালোবাসা প্রকাশের আগে সম্মতি ও শালীনতার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই সম্পর্কের প্রথম ও প্রধান শর্ত।

বিশেষ কাউকে প্রস্তাব দেওয়া মোটেও সহজ নয়। কী বলবেন, কীভাবে বলবেন সবকিছু আগেই ভেবে নেওয়া দরকার। কারণ প্রোপজ এমন একটি মুহূর্ত, যা জীবনে একবারই আসে এবং সঠিকভাবে অনুভূতি প্রকাশ করতে পারলে তা সম্পর্কের ভবিষ্যৎ বদলে দিতে পারে।

প্রস্তাব গ্রহণ করা হলে আত্মবিশ্বাস যেমন বেড়ে যায়, তেমনি একসঙ্গে পথচলার স্বপ্নও বাস্তব হয়ে ওঠে। আজকের এই প্রোপজ ডে-তে ভালোবাসা খুঁজে পাওয়া মানুষদের জন্য থাকুক আন্তরিকতা, সম্মান আর সুন্দর এক শুরুর প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রোপজ ডেভালোবাসাভ্যালেন্টাইন ইউকভ্যালেন্টাইন ডে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত)।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের সুরক্ষায় সামাজিক মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসে সমঝোতা

জুন ২৩, ২০২৬

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ধানমণ্ডিতে সাংবাদিককে মারধর

জুন ২৩, ২০২৬

ঢাকায় কড়া নিরাপত্তা, কী নিয়ে শঙ্কা?

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT