অর্থনীতি

আজ টিকফা বৈঠকে বসছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে আকাশে, আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) পরিষদের আওতায় বৈঠকে বসছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

রোববার ২১ এপ্রিল মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের সুবিধা বিষয়ে ঢাকায় বৈঠক করবেন দুই দেশের প্রতিনিধিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকেদ জানা গেছে, বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন। ইতোমধ্যে তিন দিনের সফরে একটি প্রতিনিধিদল নিয়ে লিঞ্চ ঢাকায় এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আরও জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম সংস্কার, মেধাসত্ত্ব ও তথ্য সুরক্ষা আইনে জোর দেবে। এছাড়া শ্রম আইনের সংস্কার এবং বাস্তবায়নের বিষয়টি তুলে ধরার পাশাপাশি মার্কিন পক্ষ গত টিকফা বৈঠকের পর যেসব অগ্রগতি হয়েছে তা জানতে চাইতে পারে।

বিষয়:বাংলাদেশ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…