চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী সায়নী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৭, মে ২০২৪
বিনোদন
A A
অভিনেত্রী সায়নী সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে চলছে লোকসভা নির্বাচন। চলমান এই নির্বাচনের প্রচারণার কাজে বের হয়েছিলেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। হঠাৎ তার গাড়ির সামনে ভেঙে পড়ে গাছের ডাল।

তবে এতে হতাহত ঘটেনি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। এমনটাই জানিয়ছে কলকাতার বেশকিছু সংবাদমাধ্যম।

তীব্র তাপপ্রবাহের পর সোমবার (৬ মে) বিকালে কালবৈশাখী ও প্রবল বৃষ্টি নামে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হুডখোলা গাড়িতে নির্বাচনী প্রচার করছিলেন সায়নী। কিন্তু হঠাৎই দমকা হাওয়া ও বৃষ্টি চলে আসায় বিপাকে পড়েন তিনি। তৃণমূলের র‍্যালির সামনেই ভেঙে পড়ে গাছের ডাল। পরে অন্য গাড়ি করে এলাকা ছাড়েন সায়নী।

উল্লেখ্য, ভারতে এবার লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনে ভোটগ্রহণ হবে সাত দফায়। সে অনুযায়ী গত ১৯ এপ্রিল প্রথম দফায় দেশটির ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় ভোট শুরু হয় ২৬ এপ্রিল।

আজ (৭ মে) তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। এ দফায় ভোট নেওয়া হচ্ছে ১০টি রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মোট ৯৩টি কেন্দ্রে।এই কেন্দ্রগুলো হলো গুজরাট (২৫), কর্ণাটক (১৪), মহারাষ্ট্র (১১), উত্তর প্রদেশ (১০), মধ্যপ্রদেশ (৯), ছত্রিশগড় (৭), বিহার (৫), আসাম (৪), পশ্চিমবঙ্গ (৪), গোয়া (২), দাদরা এবং নগর হাভেলি, দমন এবং ডিউ (২)।- আনন্দবাজার

ট্যাগ: টালিউড অভিনেত্রীতৃণমূল প্রার্থীসায়নী ঘোষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে খাবারের প্রতি লোভ হয়

পরবর্তী

ছাত্রদল নেতাকে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখাল ছাত্রলীগ নেতা

পরবর্তী
Young man in green shirt and cap sitting on bed with friends in background. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদল নেতাকে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখাল ছাত্রলীগ নেতা

মোহামেডান ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দারুণ প্রত্যাবর্তনে ফাইনালে মোহামেডান

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT