চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
সরকারি তিতুমীর কলেজের প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত আমতলী, মহাখালী এবং গুলশান লিংক রোড অবরোধের ঘোষণা দিয়েছে তারা।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে এক সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

শিক্ষার্থীরা বলেন, আগে আমাদের আন্দোলন শিথিল করা হলেও এবার তা করা হবে না। যতদিন দাবি না মানা হবে ততদিন প্রশাসনিক কার্যক্রম, প্রবেশসহ সব বন্ধ থাকবে।

এসময় অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হল- তিতুমীরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় করতে হবে, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আইন উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে।

এর আগে, তিতুমীরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দেয়া হবে না, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের এমন মন্তব্যকে ঘিরে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাত ৮টার পর তারা অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান তারা। প্রায় ২ ঘণ্টার বেশি সময়ের ওই অবরোধে যান চলাচল বন্ধ ছিল।

উল্লেখ্য, ঢাকার সরকারি তিতুমীর কলেজেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কিছুদিন ধরেই কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অনশন করছেন শিক্ষার্থীরা। আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত থাকায় মুসল্লীদের সুবিধার্থে মহাখালীর মূল সড়ক ও রেলপথ অবরোধ করেননি তারা। দুপুর ১২টায় কলেজের সামনের মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনতিতুমীর ঐক্যতিতুমীর কলেজবিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT