আন্তর্জাতিক

টাইটানিকের পাশেই পাওয়া গেল টাইটানের ধ্বংসাবশেষ

অ্যাটলান্টিক মহাসাগরে টাইটান সাবমেরিনের ধ্বংসাবশেষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলান্টিক মহাসাগরে টাইটান সাবমেরিনের ধ্বংসাবশেষের ছবি, যা টাইটানিকের পাশেই পাওয়া গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আটলান্টিক মহাসাগরে টাইটানিকের পাশেই নিখোঁজ সাবমেরিন টাইটানের ‘ধ্বংসাবশেষ’ পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

বৃহস্পতিবার ২২ জুন বিবিসি জানায়, কোস্টগার্ড এক বিবৃতিতে টাইটানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে বলে জানায়।

কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই হরাইজন আর্কটিকের দূর থেকে নিয়ন্ত্রিত যানের মাধ্যমে টাইটানের ‘ধ্বংসাবেশেষ’ চিহ্নিত হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, শিগগিরই যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবে।

নিখোঁজ সাবমার্সিবলের পাইলট স্টকটন রাশের সাথে ওশানগেট এর আরেক সহ-প্রতিষ্ঠা গুইলারমো সোহেনলিন বলেছেন, সাবমেরিনটির একটি ‘তাত্ক্ষণিক বিস্ফোরণ’ হতে পারে।

টাইটানিকের ধ্বংসাবশেষের পাশেই টাইটানের ‘ধ্বংসাবশেষ’ পাওয়া গেছে এমন সংবাদ প্রকাশের পর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একটি বিপর্যয় হওয়ার সম্ভাবনা ছিল।

বিষয়:টাইটান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…