বিনোদন

টাইটান দুর্ঘটনা নিয়ে ‘টাইটানিক’ নির্মাতার সিনেমা!

গুঞ্জনের জবাবে যা বললেন জেমস ক্যামেরন

টাইটানিকের ডুবন্ত জাহাজের ছবি ও নির্মাতা জেমস ক্যামেরন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা জেমস ক্যামেরনের ছবি ও ডুবন্ত টাইটানিক জাহাজের দৃশ্য, যা সিনেমার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন থেকেই গুঞ্জন চলছে সাগরে ধ্বংস হওয়া ডুবোজাহাজ টাইটান নিয়ে সিনেমা নির্মাণ করবেন ‘টাইটানিক’ নির্মাতা জেমস ক্যামেরন। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন নির্মাতা।

গুঞ্জনকে উড়িয়ে দিয়ে জেমস ক্যামেরন জানিয়েছেন, টাইটান নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছে নেই তার। টুইটারে নির্মাতা বলেছেন, ‘আমি সাধারণত মিডিয়ার আপত্তিকর গুজবের প্রতিক্রিয়া জানাই না, তবে আমার এখন মুখ খোলা দরকার। আমি ওশানগেট নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি না, কখনই করবোও না।’

জেমস ক্যামেরনের এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘নিয়ম ভেঙ্গে মুখ খুলেছেন নির্মাতা’। আরেকজন লিখেছেন, ‘সম্মান জানাই।’ এক ভক্ত লিখেছেন, ‘আপনি আমার প্রিয় নির্মাতা। আমি কখনই আপনার কাছ থেকে ওশানগেট নিয়ে সিনেমার প্রত্যাশা করি না। ধন্যবাদ জানিয়ে দেয়ার জন্য।’

পাঁচ আরোহী নিয়ে গত ১৮ জুন টাইটানিকের ধ্বংসাবশেষের দেখার উদ্দেশ্যে যাত্রা শুরু করা টাইটান নিখোঁজ হয়। যাত্রা শুরুর পৌনে দুই ঘণ্টার মাথায় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টাইটানের। শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগরের তলদেশে সন্ধান মিলেছে টাইটান ডুবোজাহাজের ধ্বংসাবশেষের।

বিষয়:জেমস ক্যামেরন টাইটান সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…