তথ্যপ্রযুক্তি

সন্তানের অ্যাকাউন্ট সুরক্ষায় অভিভাবকদের জন্য টিকটকের দারুণ ফিচার

একজন তরুণী টিকটক অ্যাপের সঙ্গে যুক্ত, মুখের চেহারা অজানা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটক অ্যাপের লোগো সহ একজন তরুণীর ছবি, যেখানে তার মুখের চেহারা অজানা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিভাবকদের জন্য সন্তানের অ্যাকাউন্ট ফিল্টারিং এর নতুন আপডেট যোগ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টিকটক। 

প্রযুক্তি বিষয়ক ওয়েব সাইট ম্যাসেবল জানিয়েছে, ১৮ বছরের কম বয়সী টিকটক ব্যবহারকারীদের অ্যাকাউন্টের অভিভাবকরা এখন থেকে টিকটকের ফ্যামিলি পেয়ারিং অপশনের মাধ্যমে মাধ্যমে পছন্দ মতো কীওয়ার্ড ব্যবহার করে সন্তানদের ফিডে প্রদর্শিত ভিডিওগুলোকে সীমাবদ্ধ করতে পারবে। যা অ্যাপ ব্যবহারে কিশোর-কিশোরীদের নিরাপত্তার জন্য জরুরি।

নতুন ফিচারটি হল ২০২২ সালে লঞ্চ হওয়া টিকটকের কন্টেন্ট ফিল্টারিং সেটিংসের একটি আপডেট। এর সাহায্যে অভিভাবকরা কীওয়ার্ড এবং হ্যাশট্যাগ ব্যবহার করে সন্তানদের অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারে। ফিচারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার বিষয়টিকে আরও জোরাল করে।টিকটকের ভিডিও ফিল্টার ফিচার দেখাচ্ছে দুটি মোবাইল স্ক্রিন।. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটক ঘোষণা করেছে, অ্যাপটিকে আরও আকর্ষণীয় করার জন্য চলতি বছরের শেষের দিকে তারা আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ইয়ুথ কাউন্সিলে শিশু-কিশোরদের অভিজ্ঞতা, সুপারিশ এবং  প্রতিক্রিয়া শেয়ার করার জন্য একটি ফোরাম চালু করতে যাচ্ছে৷

বিষয়:টিকটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…