চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

মোবাইলে ধারণ করলেন বনকর্মীরা

আল আমিন খান আল আমিন খান
৯:৪৬ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৬
পরিবেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে একটি বাঘ দেখা গেছে। বনকর্মীরা বাঘটির উপস্থিতি মোবাইল ফোনে ধারণ করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শ্যালা নদীর পাড় দিয়ে এসে বাঘটি বন অফিসের সামনের খোলা জায়গায় কিছুক্ষণ অবস্থান করে চারপাশ পর্যবেক্ষণ করে। পরে সেটি আবার জঙ্গলে ফিরে যায়। বন বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ১৩ জুলাই সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনী নয়, বরং অন্য একটি বাঘিনী।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সম্প্রতি সুন্দরবনে বাঘের চলাচল আগের তুলনায় বেড়েছে। আন্ধারমানিক এলাকায় বন অফিসের সামনে বাঘের উপস্থিতি তারই একটি প্রমাণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অবমুক্ত করা বাঘিনী নয়। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও জানান, আট কিলোমিটার এলাকাজুড়ে স্থাপন করা ২০টি ক্যামেরা ট্র্যাপে নতুন তিনটি বাঘের ছবি ধরা পড়েছে। পাশাপাশি বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতিও রেকর্ড হয়েছে। নিয়মিত টহলের সময় বনকর্মীরা আগের তুলনায় বেশি বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, যা সুন্দরবনে বাঘের সংখ্যা ও বিচরণ বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে নিয়মিত টহল, ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ এবং সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্ধারমানিক ইকোট্যুরিজমবন অফিসবাঘের দেখা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT