বিনোদন

বুধবার ‘টাইগার থ্রি’ নিয়ে আসছে নতুন ঘোষণা

অভিনেতা ও অভিনেত্রীর অ্যাকশন দৃশ্য, যুদ্ধের পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ও অভিনেত্রীর অ্যাকশন দৃশ্য, যুদ্ধের পরিবেশে, যেখানে তারা অস্ত্র হাতে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বক্স অফিসে এখনো চলমান শাহরুখের ‘জওয়ান’র দাপট! তারই মাঝে এবার নতুন ঘোষণার ইঙ্গিত মিললো সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’ নিয়ে।

মূলত আসছে ২৭ সেপ্টেম্বর (বুধবার) যশরাজ ফিল্মসের প্রতিষ্ঠা বার্ষিকী। একই সঙ্গে এদিন প্রয়াত যশ চোপড়ার জন্মবার্ষিকী। তাই ধারণা করা হচ্ছে বিশেষ এই দিনে প্রকাশ্যে আসতে পারে সালমানের ‘টাইগার থ্রি’র টিজার। শুধু তাই নয় একটি বাণিজ্য সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে যে এদিন সালমান খান এজেন্ট টাইগার হিসাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। যদিও সালমান কিংবা যশরাজ ফিল্মসের তরফ থেকে এখনও অফিসিয়ালি কোন ঘোষণা আসেনি।

এর আগে প্রকাশ্যে এসেছিল ‘টাইগার থ্রি’-এর পোস্টার। যা দেখে ভক্তরা মনে করছেন, সালমানের এই ছবি ‘অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিবে’। যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’ সিনেমার প্রথমটি ছিল ‘এক থা টাইগার’। এ ছবির পরের সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’।

দুটি ছবিতেই নায়ক-নায়িকার চরিত্রে দর্শক দেখতে পান সালমান খান আর ক্যাটরিনা জুটিকে। ‘টাইগার ৩’ ছবিতে সেই রসায়নকেই আরও একবার পর্দায় তুলে ধরা হয়েছে।

‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন, ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আসছে দীপাবলি উপলক্ষ্যে ১০ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।

বিষয়:ক্যাটরিনা কাইফ টাইগার থ্রি যশরাজ ফিল্মস সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…