বিনোদন

ওটিটিতে ‘টাইগার থ্রি’, কবে আসবে ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’?

বাংলাদেশি সিনেমা ও টেলিভিশন পোস্টার, অ্যানিমেল, ডানকি ও টাইগার থ্রি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি সিনেমা ও টেলিভিশন পোস্টার, অ্যানিমেল, ডানকি ও টাইগার থ্রি, যা বাংলাদেশের বিনোদন জগতের নতুন সিনেমা ও টেলিভিশন শো নিয়ে আলোচনা করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওটিটিতে মুক্তি পেল সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত বহুল আলোচিত ছবি ‘টাইগার থ্রি’। শনিবার রাতে সালমান তার ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ‘টাইগার থ্রি’র ওটিটি রিলিজ সম্পর্কে জানান!

‘টাইগার থ্রি’ স্ট্রিমিং হয়েছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিশ্বব্যাপী সাড়ে ৪’শ কোটি রুপির মতো আয় করেছে।

এদিকে ওটিটিতে সিনেমাটি মুক্তির পর থেকে নতুন করে আলোচনায় মনীশ শর্মার সুপার স্পাই অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার! যে চরিত্রে সালমান খানের তুমুল প্রশংসাও দেখা যাচ্ছে। ছবিটি শুধু ভারতে আয় করেছে ২৮৫ কোটি রুপির মতো। প্রত্যাশা আরো বেশী থাকলেও সিনেবিশ্লেষকরা বলছেন, ক্রিকেট বিশ্বকাপের সময় মুক্তির কারণে প্রত্যাশা পূরণ হয়নি!

ছবিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও ভিলেন হিসেবে সাড়া ফেলেন ইমরান হাশমি।

এদিকে প্রেক্ষাগৃহে অ্যানিমেল, ডানকি এবং সালারের মতো ছবি তুমুল ব্যবসা করেছে। এই ছবিগুলো নিয়েও অপেক্ষায় আছেন ওটিটির দর্শক। এরমধ্যে জানা গেছে, চলতি মাসের ২৬ তারিখে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুর অভিনীত বহুল আলোচিত ও সমালোচিত ছবি ‘অ্যানিমেল’।

এছাড়া আসছে ফেব্রুয়ারিতে ওটিটিতে মুক্তির কথা শোনা যাচ্ছে ‘ডানকি’ ও ‘সালার’ এর। যদিও এ দুটি সিনেমার ওটিটি রিলিজ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিষয়:অভিনয় অ্যানিমেল টাইগার থ্রি ডানকি রণবীর কাপুর শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…