শুরু হয়ে গেছে ‘টাইগার থ্রি’ ছবির অগ্রিম টিকেট বিক্রি। টিকেট কেনার হিড়িক পড়েছে। ৫ নভেম্বর টিকেট বিক্রি শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি অগ্রিম টিকেট বিক্রি হয়ে গেছে।
সাচনিল্কের সূত্রে জানা গেছে এখন পর্যন্ত ৩৩০৯০টি টিকেট বিক্রি হয়েছে। অগ্রিম টিকেট থেকে আয় হয়েছে ১ কোটি রুপির বেশি।
বুকমাইশোয়ের ওয়েবসাইট অনুযায়ী সমস্ত মাল্টিপ্লেক্সে প্রায় প্রতি ঘণ্টায় একটা করে শো আছে এই ছবির। এমনকি সকাল ৭ টার আগেও শো রয়েছে এই ছবির। মুম্বাইতে আইম্যাক্সে সকাল ৬.০৫ এরও শো আছে। দীপাবলির রাতে ‘টাইগার থ্রি’র শেষ শো দেখা যাবে রাত ১১.৫৫ এ। একাধিক হলে এই শো টাইম রাখা হয়েছে।
‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘টাইগার থ্রি’।
সূত্র: হিন্দুস্তান টাইমস








