চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’ এর যে রেকর্ড ভাঙলো ‘টাইগার থ্রি’!

অনলাইন চ্যানেল আইঅনলাইন চ্যানেল আই
৬:৪২ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

মুক্তির আর বেশি দিন বাকি নেই সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’র। ইতোমধ্যে শুরু হয়ে গেছে ছবির অগ্রিম টিকেট বিক্রিও। এবার সেই অগ্রিম বুকিংয়েই রেকর্ড গড়লো ছবিটি।

স্যাকনিল্ক জানিয়েছে, দিওয়ালি উপলক্ষ্যে মুক্তির অপেক্ষায় থাকা ‘টাইগার থ্রি’ সিনেমার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে শীর্ষে এখন ‘টাইগার থ্রি’। এর মধ্য দিয়ে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি।

জানা গেছে,  সোমবার (৬ নভেম্বর) বিকাল পর্যন্ত প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৬৮টি। যার মূল্য ৪ কোটি ৭৭ লাখ রুপি!

শুধু তাই নয়, চলতি বছর মুক্তি প্রাপ্ত শাহরুখের ‘পাঠান’র ও অগ্রিম বুকিংয়ের (১ লাখ ১৭ হাজার) রেকর্ড ভেঙে ফেলেছে সালমানের আসন্ন ছবি ‘টাইগার থ্রি’। তবে শাহরুখের ‘জওয়ান’র অগ্রিম বুকিংকে (২ লাখ ৭১ হাজার ১৭৬টি)এখনও টেক্কা দিতে পারেনি ‘টাইগার থ্রি’।

বুকমাইশোয়ের ওয়েবসাইট অনুযায়ী সমস্ত মাল্টিপ্লেক্সে প্রায় প্রতি ঘণ্টায় একটা করে শো আছে এই ছবির। এমনকি সকাল ৭ টার আগেও শো রয়েছে এই ছবির। মুম্বাইতে আইম্যাক্সে সকাল ৬টা ৫ মিনিটেও শো আছে। দীপাবলির রাতে ‘টাইগার থ্রি’র শেষ শো দেখা যাবে রাত ১১টা ৫৫ মিনিটে। একাধিক হলে এই শো টাইম রাখা হয়েছে।

‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘টাইগার থ্রি’।

Reneta

সূত্র: হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান হাশমিক্যাটরিনা কাইফটাইগার থ্রিপাঠানবিশাল জেঠওয়ারণবীর সুরেরিদ্ধি ডোগরারিভাথিসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬

ফ্রান্সের হাতে বিশ্বকাপ দেখার আশা করছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

২ সপ্তাহ ধরে সংসদে অনুপস্থিত সরকারদলীয় এমপি মনিরুল হক চৌধুরী

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের লাশ’ দাবির ভিডিওটি ভুয়া

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT