বাংলাদেশ

ঈদের ফিরতি যাত্রায় আগামী ৫ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

বাংলাদেশের রেলওয়ে ট্রেন চলাচল, সবুজ প্রকৃতি ও ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ট্রেন বাংলাদেশের প্রকৃতির মাঝে চলাচল করছে, সবুজ মাঠ ও আকাশের নিচে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। আগামী ৫ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (২৬ মার্চ)।

কর্মপরিকল্পনা থেকে আরও জানা যায়, সকাল ৮টা থেকে টিকিট অনলাইনে বিক্রি হবে। এসময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৫ মার্চ। এ ছাড়া ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ; ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

বিষয়:ঈদের ফিরতি যাত্রা টিকিট বিক্রি শুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…