বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষা স্থগিতের খবরের সাথে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার ১৬ জুলাই রাতে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে ২১ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






