চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে তিন শ্রমিকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
জনপদ, মুন্সীগঞ্জ
A A
নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু, আশেপাশে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে তিন শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার ৩১ আগস্ট বিকালে মুন্সিগঞ্জ বড় বাজার সংলগ্ন খালইস্ট একাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড়ের শাহীন ইসলাম (২৮), গাইবান্ধার ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)।

Banglabid

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল থেকেই ওই নির্মাণাধীন ভবনের সোয়ারেজের কাজসহ অন্যান্য কাজ করছিলেন শ্রমিকরা৷

দুপুরের দিকে সেপটিক ট্যাংক পরিস্কার করে উপরের ঢাকনা লাগানোর কাজ করতে প্রথমে এক শ্রমিক সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করে। ট্যাংকের ভিতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধারে আরও দুই শ্রমিক ট্যাংকের ভিতরে নামলে তারাও অসুস্থ হয়ে আটকা পড়ে। পরে স্থানীয়রা বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে তিন শ্রমিকের মৃত্যু, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ
সেপটিক ট্যাংকে তিন শ্রমিকের মৃত্যু

সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা মেশিনের মাধ্যমে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করে নিহত শ্রমিকদের বের করে আনে।

Reneta

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে আসে। তবে তার আগেই সেপটিক ট্যাংকের ভিতরে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা শামসুল ইসলাম বলেন, মুন্সিগঞ্জ শহরের খালইষ্ট এলাকায় সেফটিক ট্যাংক পরিস্কার করতে যেতে তিন শ্রমিকের মৃত্যু হয়। পরে লাশটি কে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিন শ্রমিকের মৃত্যুনির্মাণাধীন ভবনসেপটিক ট্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT