গাইবান্ধা

সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা-এ সেপটিক ট্যাংক থেকে নুরমা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ২২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরমা ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং তালতলা উচ্চ বিদ্যালয়-এর দশম শ্রেণির শিক্ষার্থী।

ছবি: সংগৃহীত

পরিবারের সদস্যরা জানান, সকালে নুরমাকে বাড়িতে রেখে তার বাবা-মা পাশের ধানের জমিতে কাজ করতে যান। দুপুর ১টার দিকে বাড়ি ফিরে তাকে খুঁজে না পেয়ে গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তারা। একপর্যায়ে বাড়ির ভেতরে রক্তের দাগ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে তার মরদেহ দেখতে পাওয়া যায়।

ছবি: সংগৃহীত

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। পরিবার ও স্বজনদের ধারণা মতে, দুর্বৃত্তরা নুরমাকে নিজ বাড়িতেই হত্যা করে পাশের সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে রাখে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিষয়:উদ্ধার গলাকাটা মরদেহ সেপটিক ট্যাংক স্কুলছাত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…