অর্থনীতি

তিন পাইকারি ডিম বিক্রেতাকে জরিমানা

বাজারে পাইকারি ডিমের ট্রে ও ডিমের স্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে পাইকারি ডিম বিক্রেতাদের জন্য ডিমের ট্রে ও স্তূপের ছবি, যা ডিমের ব্যবসার চিত্র দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর কাপ্তান বাজারে আসল রসিদ ছাড়া ডিম বিক্রির পাশাপাশি ডিমের মূল্য তালিকা না টাঙানোয় তিন পাইকারি বিক্রেতাকে জরিমানা করেছে।

ডিমের দাম অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে আজ (শনিবার) মনিটরিংয়ের অংশ হিসেবে একটি অভিযান পরিচালনা করা হয়।

কাপ্তান বাজার এলাকা মনিটরিংকালে সহকারী পরিচালক মন্ডল সাংবাদিকদের জানান, পাইকারি রেট, ক্যাশ মেমোসহ সঠিক তথ্য না রেখে সংশ্লিষ্ট পাইকাররা ডিম বিক্রি করছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে, রশিদে পাইকারি-ক্রয়ের হার উল্লেখ না করেই কিছু ব্যবসায়ী ১ লাখ ৮০০ পিস ডিম বিক্রি করেছে।

সহকারী পরিচালক বলেন, দোকানে মূল্য তালিকা না টাঙিয়ে ডিম বিক্রির সঠিক নিয়ম না মানায় তিন পাইকারকে ৩০ হাজার টাকা (প্রত্যেককে ১০ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

যেসব বড় কোম্পানি পাইকারি রশিদ দিচ্ছে না তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগামী দিনে ওই কোম্পানিগুলোকেও আইনের আওতায় আনা হবে।

বিষয়:ডিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…