চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক আইজিসহ তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৫
- সেমি লিড, আদালত
A A

রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের বাসায় ২০১৬ সালে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের নামে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আইজি একেএম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের তৎকালীন এসি জসিম উদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল।

সেই সাথে আগামী ৭ মে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার সকালে এদের ট্রাইব্যুনালে হাজির করার পর প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. গোলাম মলর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

ট্র‍্যাইব্যুনালে আজ প্রসিকিউশন পক্ষে ছিলেন চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, বিএম সুলতান মাহমুদ, গাজী এমএইচ তামিম, শহিদুল ইসলাম, ফারুক আহমেদ, ব্যারিস্টার মইনুল করিম প্রমুখ।

এছাড়া, ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় রামপুরা এলাকার সাবেক এ এস আই চঞ্চল চন্দ্র সরকার ও সাবেক এসি রাজন কুমার সাহাকে আজ ট্রাইবুনালে হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেলে সময়ের আবেদন করলে ট্রাইবুনাল আগামী ২৮ এপ্রিল এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় মিরপুর এলাকার সাবেক এডিসি এম এম মইনুল ইসলামকে আজ ট্রাইবুনালে হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেকে সময়ের আবেদন করলে ট্রাইবুনাল আগামী ১৮ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালপুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মঙ্গল শোভাযাত্রা’ নিয়ে যা বললেন সংস্কৃতি উপদেষ্টা

পরবর্তী

তামিমের জন্য শাকিব-অপূর্ব-তমাদের প্রার্থনা

পরবর্তী

তামিমের জন্য শাকিব-অপূর্ব-তমাদের প্রার্থনা

সালমানকে 'বুড়ো' বলে কটাক্ষ, সুপারস্টারের মোক্ষম জবাব!

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT