ইরানে তিনজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিলেন।
সোমবার (৪ মে) সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানায়।
একজনের বিরুদ্ধে গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের সময় উত্তর–পূর্বাঞ্চলের মাসহাদ শহরে সহিংস অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ ছিল।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, তিনজনের মধ্যে মেহেদি রাসুলি ও মোহাম্মদ রেজা মিরি নামের দুজনকে ‘মোসাদের এজেন্ট’ বলে চিহ্নিত করা হয়েছে। ইব্রাহিম দোলাতাবাদি নামের একজন ব্যক্তি মাসহাদ শহরের তাবারসি এলাকার অস্থিরতায় নেতৃত্ব দেওয়ায় দোষীসাব্যস্ত হয়েছেন।








