চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে বোমা বিস্ফোরণে পুলিশসহ তিনজন আহত

সাঈদ পান্থসাঈদ পান্থ
১:৩৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

বরিশালের গৌরনদী পৌর এলাকার কসবা ইসলামিক মিশন সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বোমা বিস্ফোরণে পুলিশের এসআইসহ তিনজন আহত হয়েছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আহতরা হলেন —গৌরনদী মডেল থানার পরিদর্শক (এসআই) কামাল হোসেন, কনস্টবল মিজানুর রহমান ও স্থানীয় বাসিন্দা মাসুম হাওলাদার।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, ওই গ্রামের রাজু হাওলাদারের পরিত্যক্ত বাথরুমের মধ্যে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা সোমবার রাতে বোমা রেখে তালাবদ্ধ করে রাখে। মঙ্গলবার সকালে তালাবদ্ধ দেখে তালা ভাঙেন রাজু হাওলাদারের ছেলে মাসুম। পরে তিনি একটি বালতির মধ্যে ১০-১২ টি বোমা দেখতে পেরে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও কনস্টবল মিজানুর রহমান ঘটনাস্থলে ছুঁটে যান। পরবর্তীতে বালতির মধ্যে থাকা বোমা উদ্ধারের সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে এসআই কামাল হোসেন, কনস্টবল মিজানুর রহমান ও মাসুম হাওলাদার গুরুতর আহত হন।

খবর পেয়ে তাৎক্ষণিক গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৌরনদী মডেল থানাবরিশালের গৌরনদীবোমা বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলার আপিলের রায় কাল

জুলাই ৮, ২০২৬

দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ: ইরানি স্পিকার

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৭২ ঘণ্টায় একাধিক জেলায় বন্যার শঙ্কা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT