চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পৃথকস্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

আকাশে বজ্রপাতের দৃশ্য, ঝড়ের সময় বিদ্যুতের ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে বজ্রপাতের দৃশ্য, ঝড়ের সময় বিদ্যুতের ঝলকানি ও অন্ধকার আকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা, গোমস্তাপুর ও ভোলাহাটে উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩ জুলাই) প্রচণ্ড বৃষ্টির সময় সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ওমর আলী নামে এক কৃষক। তিনি ভোলাহাট উপজেলার বাসিন্দা।

অন্যদিকে, গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর গ্রামে বজ্রপাতে গুরুত্বর অসুস্থ্য শরিফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও একই সময় ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় আনোয়ার হোসেন নামে এক কৃষক বজ্রপাতে মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:চাপাইনবাবগঞ্জ বজ্রপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…