ইসরায়েলের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ইসরায়েলি গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর, ছবি তে ইরানি পতাকা ও একজন ব্যক্তি হাতে পতাকা নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
ইরানের সংবাদ সংস্থা মিজান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, এই তিনজন ইরানে হত্যাকাণ্ড পরিচালনার জন্য যন্ত্রপাতি পাচারের চেষ্টা করেছিলেন বলেও প্রমাণ হয়েছে।
তারা হলেন, ইদরিস আলি, আজাদ শোজাই এবং রাসুল আহমদ রাসুল। তারা সবাই ইসরায়েলের সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার ও বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হন।
এদিকে, ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরান চলমান ১২ দিনের সংঘাতের সময় ৭০০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রসমর্থিত নূর নিউজ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






