স্বাস্থ্য

হামে আরও তিন শিশুর মৃত্যু

অক্সিজেন মাস্ক পরা শিশু রোগীর ছবি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি শিশু রোগী অক্সিজেন মাস্ক পরছে, স্বাস্থ্যসেবা ও চিকিৎসার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৫ জনের মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি ঘটেছে।

সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৩৫ জন।

বিষয়:শিশুর মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর হাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…