চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের জন্য ঘর ছাড়ে তিন নাবালক, তারপর যা হলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৫
বিনোদন
A A
সালমান খান এক অনুষ্ঠানে উপস্থিত, পেছনে হলুদ ব্যাকড্রপে লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি বলিউড তারকা সালমান খানের সঙ্গে দেখা করার আশায় বাড়ি ছাড়ে ভারতের দিল্লি শহরের তিন নাবালক। তার চারদিন পর মহারাষ্ট্রের নাসিক নামের একটি রেলস্টেশন থেকে উদ্ধার করা হয় তাদের।

পুলিশ জানিয়েছে, তারা তিনজনেই সুস্থ রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ঘটনাটি ঘটেছে গত ২৫ জুলাই। সেই তিন শিশুর বয়স ১৩, ১১ ও ৯ বছর। দিল্লির সদর বাজার এলাকার একটি স্কুলে তারা একসঙ্গে পড়ে। কোনো রকমে বাড়ির কাউকে কিছু না জানিয়েই সোজা রওনা দেয় মহারাষ্ট্রের দিকে।

পুলিশ সূত্রে খবর, অনলাইন গেম খেলার সময় তাদের পরিচয় হয়। সেখানে ওয়াহিদ নামের এক শিশু দাবি করে, সে সালমান খানের সঙ্গে একবার দেখা করেছে এবং তাদের সেই সুযোগ করে দিতেও পারে। সেই আশাতেই রওনা দেয় নাবালকগুলো।

পুলিশ ছেলেদের একজনের বাড়ি থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করে। সেই চিরকুটেই তারা উল্লেখ করেছিল, জালনায় ওয়াহিদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই তারা বেরিয়েছে। এটিই ছিল গোটা ঘটনার প্রথম সূত্র। এরপর তদন্তে জানা যায়, ছেলেরা দিল্লি রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেনে ওঠে, যা সম্ভবত দিল্লি থেকে মহারাষ্ট্রগামী সচখণ্ড এক্সপ্রেস।

পরে যখন ওয়াহিদ জানতে পারে পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে, তখন সে পিছিয়ে যায়। এতে ছেলেরা বিপাকে পড়ে এবং ট্রেন থেকে নেমে পড়ে নাসিক স্টেশনে। যদিও ওয়াহিদকে খুঁজে পাওয়া যায়নি, একটি সংক্ষিপ্ত ফোনকলের সূত্র ধরে পুলিশ শেষ পর্যন্ত ছেলেদের অবস্থান শনাক্ত করে। অবশেষে মঙ্গলবার, নাসিকের একটি রেলস্টেশন থেকে তিন ছেলেকে নিরাপদ অবস্থায় উদ্ধার করে পুলিশ। –পিঙ্কভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউড তারকাভক্তভক্তের কাণ্ডসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে গানে কবিতায় রবীন্দ্র সরোবরে বর্ষা মঙ্গল উৎসব ২০২৬

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র ভোগান্তি

জুলাই ২৬, ২০২৬

পাহাড়ি ঢলে তাহিরপুরে ঘরবাড়ি ভাঙন, ফসলি জমিতে বালুর স্তূপ

জুলাই ২৬, ২০২৬

জুলাইয়ে বিশ্বমঞ্চে মুখপাত্র হয়ে উঠেছিলেন প্রবাসীরা

জুলাই ২৬, ২০২৬

চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT