বরিশালের বাকেরগঞ্জ এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে একই পরিবারের তিন জন মারা গেছেন। নিহতরা হলেন, সোনিয়া বেগম, তার মেয়ে রেজবি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫)।
শনিবার (২৭ এপ্রিল) উপজেলা নিয়মিত ইউনিয়নের ডালমারা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায, বাড়ির পাশে লেবু বাগানে লেবু তুলতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে একে একে তিন জনই ঘটনাস্থলে মারা যান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, সোনিয়া বেগম দুই সন্তান নিয়ে লেবু তুলতে গেলে প্রথমে সোনিয়া আক্তার বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তাকে উদ্ধার করতে গিয়ে তার দুই সন্তান মারা যান।
বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোবিন্দ চন্দ্র জানান, কবে বা কোন দিন এই তার ছিড়ে গেছে, এটা জানা যায়নি। এই ঘটনায় দুটি তদন্তকমিটি গঠন করা হয়েছে।









