চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসিতে তরুণ-তরুণীকে হেনস্তার ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৬
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় তরুণ-তরুণীদের হেনস্তা করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃত সেই তিন শিক্ষার্থী হলেন–থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগ শাহরিয়ার তানজিল।

মঙ্গলবার ১০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুজন ব্যক্তি এবং দুজন নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে ৩ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি সেহরির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চার তরুণ-তরুণী হেনস্তার শিকার হন। ফেইসবুকে ছড়িয়ে পড়া সেই ঘটনার ভিডিওতে দেখা যায়, এক তরুণ হাতে বাঁশ নিয়ে এক তরুণীকে লাথি দেওয়ার চেষ্টা করছেন।

ওই তরুণীকে বলতে শোনা যায়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা সেইফ না। ৫ অগাস্টের পর আমরা সেইফ না। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে নাকি লেখা আছে যে আমরা প্রস্টিটিউট।”

আরেক তরুণী বলেন, ‘আমরা নাজিরাবাজার থেকে সেহরি করে এসে টিএসসিতে দাঁড়াইছি। আমার রাইডারকে থাপ্পড় দিছে। আমাদের প্রস্টিটিউট বলতেছে। ওরা পারে মেয়েদের গায়ে হাত তুলতে?’

Reneta

ভিডিওর এক পর্যায়ে আড়াল থেকে কেউ একজন ‘কোনো প্রমাণ নাই’ বলেন। তখন ওই তরুণী বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে।’

অন্য তরুণী বলেন, ‘আমার গালে কেন থাপ্পড় মারল? ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে কেন মারবে? আমি আসতে পারি না? আমি বাংলাদেশের বাইরে থেকে আসছি?’

ওই ঘটনায় ২৬ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশে তিনজনকে বহিষ্কার করা হল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিএসসিতে নারী লাঞ্ছনাঢাবি জনসংযোগ দপ্তরতিন শিক্ষার্থী বহিষ্কারনারী হেনস্তাবহিষ্কার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী: সিপিডি

পরবর্তী

কানাডার স্কুলে ভয়াবহ গোলাগুলির ঘটনায় ‘ওপেনএআই’-এর বিরুদ্ধে মামলা

পরবর্তী

কানাডার স্কুলে ভয়াবহ গোলাগুলির ঘটনায় ‘ওপেনএআই’-এর বিরুদ্ধে মামলা

তেলের দাম বৃদ্ধি নিয়ে ট্রাম্প: ‘আই হ্যাভ এ প্ল্যান’

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT