চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় মার্কিন সেনাসহ তিন নাগরিক নিহত, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সড়ক দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত ভবন, ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ায় আইএসআইএল হামলা

সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল-এর (আইএসআইএস) এক অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা সদস্য ও একজন বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। এ ঘটনার পর কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৪ ডিসেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্য সিরিয়ায় চালানো ওই হামলার পর একমাত্র বন্দুকধারীকে ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে।

সরকারি ও গণমাধ্যম সূত্র জানায়, হামলায় আরও তিনজন মার্কিন সেনা আহত হয়েছেন। পাশাপাশি কমপক্ষে দুইজন সিরিয়ান সেনা সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।

Banglabid

এক বছর আগে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর, দেশটিতে মার্কিন বাহিনীর ওপর এটিই প্রথম প্রাণঘাতী হামলার ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আহত মার্কিন সেনারা বর্তমানে “ভালো আছে”। তবে তিনি আইএসআইএলের বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। ট্রাম্প লেখেন, এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইএসআইএসের একটি আক্রমণ সিরিয়ার এমন একটি অত্যন্ত বিপজ্জনক অঞ্চলে, যা তাদের দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত নয়। এর জন্য প্রতিশোধ হবে অত্যন্ত কঠোর

তিনি আরও দাবি করেন, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই হামলায় “অত্যন্ত ক্ষুব্ধ ও উদ্বিগ্ন”।

Reneta

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও একই সুরে কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আপনি যদি বিশ্বের যেকোনো প্রান্তে আমেরিকানদের লক্ষ্য করেন, তবে আপনার বাকি সংক্ষিপ্ত ও আতঙ্কিত জীবন এই জেনেই কাটবে যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে।

মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাটি ঘিরে উচ্চ সতর্কতায় রয়েছে। আইএসআইএলের বিরুদ্ধে ভবিষ্যতে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পপ্রতিশোধের হুঁশিয়ারীমার্কিন নাগরিক নিহতমার্কিন সেনা সদস্য নিহতসিরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

পরবর্তী

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৮

পরবর্তী
যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৮

নিরাপত্তা বাহিনী সদস্যরা হেলিকপ্টার থেকে নামছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি ইসরায়েলের

সর্বশেষ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT