জনপদ

পুকুরে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বার, বাইসাইকেল ও মোটরসাইকেল পার্কিং. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বার, বাইসাইকেল ও মোটরসাইকেল পার্কিং এলাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

পটুয়াখালরি কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮) নামে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান। আর মরিময় সোহেলের আপন ছোট ভাই রুবেলের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন শিশু তাদের বাড়ির পাশ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলা করছিল। পরে স্থানীয়রা ওই পুকুরে শারমিনের ভাসমান লাশ দেখতে পায়। তখন অপর দুই শিশুকে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুরের নিচ থেকেই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিষয়:পটুয়াখালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…