বাংলাদেশ

শেষ মুহূর্তে এভারকেয়ারে যারা ছিলেন খালেদা জিয়ার পাশে

খালেদা জিয়ার পাশে এভারকেয়ারের কর্মীরা, শেষ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার পাশে এভারকেয়ারের কর্মীরা শেষ মুহূর্তে দেখা যাচ্ছে, এটি একটি গুরুত্বপূর্ণ ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও শীর্ষ নেতারা।

আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান। উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার ও তার স্ত্রী। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বড় বোন সেলিনা ইসলামসহ ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন।

দলীয় নেতাদের মধ্যেও এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকরাও হাসপাতালে অবস্থান করছিলেন।

বিষয়:এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…