যাদের পায়ের নীচে মাটি নেই তারাই বিদেশিদের কাছে ধরনা দেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। যুক্তরাজ্যে রানির শেষকৃত্য ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরার পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বললেও নিজেদের বিষয়ে সোচ্চার নয়। একজন কাউন্সিলর না চাইলেও আগামীতে দলে থাকবেন না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি।








