চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের হাতে রক্তের দাগ, তারা রাষ্ট্র মেরামত করতে পারবে না: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের রক্তের দাগ- তারা কোন ভাবেই রাষ্ট্র মেরামত করতে পারবে না।

আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছে, ঘোষণা দেবে’- বিএনপির নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এক নেতা বলেছেন, ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছেন, ঘোষণা দেবেন।’- এটা বিএনপি তৈরি করবে? যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের রক্তের দাগ- তারা করবে রাষ্ট্র মেরামত?’

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনীদের মুক্তি দিতে যারা আমাদের সংবিধান সংশোধন করেছে। ৫ বার যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে- তারা করবে রাষ্ট্র মেরামত? যারা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা দন্ডিত হয়েছে- তারা করবে রাষ্ট্র মেরামত?

ওবায়দুল কাদের বলেন, মুচলেকা দিয়ে যিনি লন্ডনে চলে গেছেন- তিনি হবেন আপনাদের নেতা? ১০ ডিসেম্বরের পর নাকি খালেদা জিয়া দেশ চালাবেন, কোথায় গেল সেই অহংকার। বাংলাদেশের জনগণ আপনাদের দম্ভ চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা ঝুঁকি নিয়ে কাজ করছেন। এত ঝুঁকিপূর্ণ জীবন ৭৫-এর পরে আর কোনো রাজনীতিকের জীবনে হয়নি। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।

Reneta

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, শেখ হাসিনার অপরাধ- নিজেদের টাকায় পদ্মা সেতু, ১০০ সেতু একদিনে উদ্বোধন। তিনি ১০০ রাস্তা একদিনে উদ্বোধন করবেন। মেট্রোরেল উদ্বোধন হবে, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল হয়েছে। উন্নয়নের নেত্রী শেখ হাসিনা। এ কারণে বড় জ্বালা, বিএনপির অন্তর্জ্বালা। কেন এগুলো হলো, তিনি কেন এগুলো করলেন।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও অপু উকিলের সঞ্চালনায় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT