ছাত্র-জনতা হত্যায় জড়িতদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই: রিজভী

প্রেস কনফারেন্সে রিজভী ছাত্র-জনতা হত্যার বিচার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ছাত্র-জনতা হত্যার সাথে যারা জড়িত তাদের সাথে মহানুভবতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (৮ অক্টোবর) মঙ্গলবার রাজধানীর গুলশানে ডেঙ্গুর সচেতনতামুলক লিফলেট বিতরণকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব একথা বলেন। ডেঙ্গু রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিএনপি নেতারা প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের নেতারা কিভাবে আর কাদের সাহায্যে দেশ থেকে পালিয়ে গেল? এছাড়াও তাদের তালিকা প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা।
বিএনপি নির্বাচন চায় তবে তার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময়ও দিতে চায় বলে জানান বিএনপি নেতারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






