চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছায়ানটের নতুন কমিটিতে যারা আছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৬
বিনোদন
A A

দেশজুড়ে বাঙালি সংস্কৃতি চেতনার বিস্তারে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় নিয়ে গঠিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট-এর নতুন কার্যকরী সংসদ।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সারওয়ার আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন লাইসা আহমদ লিসা।

শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের কার্যকরী সংসদ তিন বছরের জন্য নির্বাচিত হয়। একই সঙ্গে ছয় সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

নবনির্বাচিত কার্যকরী সংসদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ্‌। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন নাসেহুন আমীন।

কার্যকরী সংসদের অন্য সদস্যরা হলেন মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম এবং মহুয়া মঞ্জরী সুনন্দা।

অন্যদিকে নতুন উপদেষ্টা পরিষদে নির্বাচিত হয়েছেন দেশের সাংস্কৃতিক ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব সেলিনা মালেক চৌধুরী, ইফ্‌ফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার এবং শ্যামলী নাসরিন চৌধুরী।

Reneta

সভায় বক্তারা বলেন, পরিবর্তিত সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলা ভাষা, সংস্কৃতি, সংগীতচর্চা এবং মানবিক মূল্যবোধকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে ছায়ানট ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে। নতুন নেতৃত্বও দেশজুড়ে বাঙালি সংস্কৃতি ও মুক্তচিন্তার চর্চা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খায়রুল আনাম শাকিলছায়ানটজুবায়ের ইউসুফজেসমিন বুলিনাহাস খলিলপার্থ তানভীর নভেদ্‌মফিদুল হকলিড বিনোদনশশাঙ্ক সাদীশারমীন সাথী ইসলামসাহানা আখতার রহমান পাপড়িসিনেমা
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT